×

আন্তর্জাতিক

দূতাবাসের বিবৃতি

ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রাকালে দিক হারিয়ে মিশরের উপকূলে ভেড়া ২৯ বাংলাদেশির বিষয়ে প্রাথমিক প্রতিবেদন ও বিবৃতি দিয়েছে কায়রোর বাংলাদেশ দূতাবাস। উদ্ধারপ্রাপ্তদের বর্তমানে মিশরের মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মর্মান্তিক এ ঘটনার তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, মানবপাচার চক্রের সহায়তায় গত ৩ আগস্ট ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানিসহ মোট ৪২ জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার তবরুক উপকূল থেকে একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন। ইঞ্জিনচালিত নৌকাটিতে উপযুক্ত কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। যাত্রীদের ৩৬ ঘণ্টার গন্তব্যের কথা বলা হলেও মাঝপথে নেভিগেশন গোলযোগ ও জ্বালানি ফুরিয়ে যাওয়ায় নৌকাটি দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং টানা ১০ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিক আব্দুল করিমের দেওয়া তথ্য মতে, ‘টানা ১০ দিন সমুদ্রে ভেসে থাকার সময় তীব্র গরম, প্রখর সূর্যতাপ এবং খাদ্য ও পানির অভাবে ১০ জন যাত্রী অসুস্থ হয়ে মারা যান। মৃতদের মধ্যে ৯ জন বাংলাদেশি এবং ১ জন সুদানি নাগরিক। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে মৃতদেহে পচন ধরায় জীবিত যাত্রীরা বাধ্য হয়ে লাশগুলো সমুদ্রে ভাসিয়ে দেন।

আরো পড়ুন: ৯ লাখ রিয়ালে মিলবে এক লিটার উন্নতমানের পেট্রোল

পরে গত ১৩ আগস্ট দিকভ্রষ্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে স্থানীয় পুলিশ যাত্রীদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন গুরুতর অসুস্থ ও অচেতন থাকায় তাদের তাৎক্ষণিকভাবে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পাওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাস মিশরের স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে।

বর্তমানে উদ্ধার হওয়া ২৯ জন বাংলাদেশি নাগরিকই মিশরীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

কায়রোর বাংলাদেশ দূতাবাস স্পষ্ট করে বলেছেন, চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি প্রয়োজনীয় কনসুলার সহায়তা দেওয়া হচ্ছে। অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে মিশরের প্রচলিত আইন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সর চুক্তি

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সর চুক্তি

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

দূতাবাসের বিবৃতি ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশির মৃত্যু, উদ্ধার ২৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App