×

জাতীয়

শামা ওবায়েদ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

ছবি : সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে।

তিনি জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত। এ ছাড়া দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও অগ্নিকাণ্ডে মারা গেছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে।

আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App