×

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় আকস্মিক অভিযানে ১৪ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (এনআরএফ)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনআরএফ।

বিবৃতিতে বলা হয়েছে, হোদেইদা শহরে হুথিদের ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পরিচালিত অভিযানে নিহত হয়েছে এএই ১৪ জন। 

এদিকে, সরকারি বাহিনীর এ আকস্মিক অভিযান নিয়ে গোষ্ঠীটির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন: ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হুথি বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে মঙ্গলবার হোদেইদায় ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল রেজিস্ট্যান্স কাউন্সিল। সেই নির্দেশের ভিত্তিতেই পরিচালনা করা হয়েছে এ অভিযান।’

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, ‘সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত একটি পরিষদ সভায় এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে বৈঠকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এবং সৌদি সামরিক জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’

মঙ্গলবারের অভিযানের পর বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার, সমগ্র জাতীয় ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসী মিলিশিয়াদের দ্বারা সৃষ্ট মানবিক দুর্ভোগের অবসান ঘটানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

সূত্র : আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App