×

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ছবি : সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ফলে অল্পের জন্য হামলা থেকে রক্ষা পান তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগেই ওই ট্রেনের সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে বরিস জনসনের সঙ্গে একই রেলপথে ভ্রমণ করছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে তারা যে ট্রেনে ছিলেন, সেটি হামলার কবলে পড়েনি।

রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের ‘রেল অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলায় ‘সম্ভবত কূটনৈতিক ট্রেনটিই’ লক্ষ্যবস্তু ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রুশ হামলার আশঙ্কায় ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে, যে ট্রেনটি পরে হামলার শিকার হয়, সেটির যাত্রীদের হামলার মাত্র ১৫ মিনিট আগে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে অবস্থানরত আরেকটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তিনিও নিরাপদে আছেন।

ইউক্রেন ও পোল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

দেশে ফিরলেন বাঁধন জানাতে চান ভেনিসে কী ঘটেছিল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App