×

আন্তর্জাতিক

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত কার্যকর করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের এ উদ্যোগকে ঘিরে দেশটির বিপুল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতে ১৪০ কোটি মানুষের জন্য ফৌজদারি আইন একই হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো ধর্ম ও সম্প্রদায়ভেদে প্রচলিত নিজস্ব রীতি ও আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই বৈচিত্র্যময় ব্যবস্থার পরিবর্তে সব নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য।

এরই মধ্যে ভারতের অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে। রোববার অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে এরই মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অধীনে থাকা ২১টি রাজ্যের সবকটিতেই ইউসিসি বাস্তবায়ন করা সম্ভব হবে।

তবে অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা এবং নিজস্ব পারিবারিক রীতি অনুসরণের অধিকার নিয়ে শঙ্কা তৈরি করেছে।

অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এই আইন কার্যকর হলে বহুবিবাহের মতো প্রথা বন্ধ হবে। একই সঙ্গে সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত হবে। আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক হওয়ায় মুসলিম নারীর অধিকারও অন্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে আসবে বলে তাদের দাবি।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দু। দেশটিতে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস। জনসংখ্যার বিচারে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।

সূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App