×

আন্তর্জাতিক

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করেন, ভারত সরকার ঠিক কবে নাগাদ পাকিস্তানে সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়া বন্ধ করবে?

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনডিটিভি।

এদিকে, প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘একটি সন্ত্রাসী দেশ কি আমাকে এই প্রশ্ন করছে?’ এরপর তিনি ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে নিজ নিজ আসন ছেড়ে কক্ষ ত্যাগ করেন। তবে তারা বেরিয়ে যাওয়ার সময়ও ওই সাংবাদিক তার বক্তব্য ও মন্তব্য অব্যাহত রাখেন।

ভারতের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তানের ভূখণ্ড এবং দেশটির কয়েকটি গোষ্ঠী অতীতে ভারতে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এতে এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

আরো পড়ুন: কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

হামলার পর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ওই অভিযানে মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালাকোট, চকসওয়ারি, ভিম্বার, নিলম ভ্যালি, ঝিলম ও চকওয়ালের বিভিন্ন স্থান লক্ষ্যবস্তু করা হয়।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি ছিল, এসব স্থাপনার সঙ্গে লস্কর-ই-তৈয়বা ও জৈশ-ই-মোহাম্মদের মতো নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র রয়েছে। হামলার জন্য চিহ্নিত নয়টি স্থানের মধ্যে পাঁচটি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে এবং চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত বলে জানানো হয়।

এর মধ্যে বাহাওয়ালপুরকে দীর্ঘদিন ধরে জৈশ-ই-মোহাম্মদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে উল্লেখ করে আসছে ভারত। পাশাপাশি মুজাফফরাবাদ ও ভিম্বারকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে চিহ্নিত করার দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

অন্যদিকে, জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের কড়া সমালোচনা করেন ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী। 

তিনি বলেন, অন্য দেশের ভূখণ্ড দখলের চেষ্টা কিংবা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দেওয়া।

ক্ষিতিজ ত্যাগী বলেন, ‘অন্যের ভূখণ্ড দখল বা সন্ত্রাসবাদ রপ্তানি না করে নিজেদের দেশের উন্নয়নে মনোযোগ দিলেই পাকিস্তানের জনগণের বেশি উপকার হবে। কারণ এসব কর্মকাণ্ড কিংবা এই পরিষদে কোনো নাটকিয়তা চালিয়ে তাদের অর্থনৈতিক ঋণ পরিশোধ করা যাবে না, যার ওপর ভিত্তি করে তাদের অর্থনীতি টিকে আছে।’

আরো পড়ুন: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

তিনি আরো অভিযোগ করে বলেন, ‘পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত জুন মাস থেকে শুরু হওয়া গণবিক্ষোভ ও সুনির্দিষ্ট বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ। উক্ত বিক্ষোভের সময় সেখানে খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দেয় এবং আন্দোলনকারীরা অভিযোগ করেন যে ইসলামাবাদ ইচ্ছাকৃতভাবে জরুরি ত্রাণ সরবরাহ আটকে রেখেছে।’

ভারতীয় প্রতিনিধি আরো বলেন, ‘এই পরিষদকে জানানো হয়েছিল যে পাকিস্তান-দখলকৃত ভূখণ্ডে জুনের পর থেকে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে এবং খাদ্য ও ওষুধ আটকে রাখা হয়েছে। যখন এসব তথ্য সামনে আনা হয়, তখন পাকিস্তানের একমাত্র উত্তর ছিল একটি ‘পয়েন্ট অব অর্ডার’ তোলা। এই কক্ষে যদি এমন কোনো প্রতিনিধিদল থাকে যা কাউন্সিলের সুনির্দিষ্ট পর্যালোচনার সব মানদণ্ড পূরণ করে, তবে সেটি হলো পাকিস্তান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

নির্বাচন কেন প্রশ্নের মুখে

নির্বাচন কেন প্রশ্নের মুখে

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App