×

আন্তর্জাতিক

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। ছবি: সংগৃহীত

মস্তিষ্কের স্নায়ুকোষ কীভাবে সক্রিয় ও নিষ্ক্রিয় হয়, সেই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।

সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব।

মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছেন এই তিন বিজ্ঞানী। ৫৪ বছর বয়সী কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। ৭১ বছর বয়সী পিটার হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। আর ৭৩ বছর বয়সী জর্জ নাগেল জার্মানির ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক।

আরও পড়ুন: বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

তারা ‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ এবং ‘অপটোজেনেটিকস’ প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তাদের কাজের মাধ্যমে আলো ব্যবহার করে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের একটি কার্যকর পদ্ধতি তৈরি হয়েছে।

নোবেল কমিটির মতে, এই প্রযুক্তি মস্তিষ্কের জটিল কার্যক্রম এবং স্নায়ুকোষের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে গবেষণার নতুন সুযোগ তৈরি করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার সুযোগ তৈরি হওয়ায় মস্তিষ্ক কীভাবে কাজ করে এবং এর বিভিন্ন জটিল প্রক্রিয়া কীভাবে নিয়ন্ত্রিত হয়, তা বোঝার ক্ষেত্রে গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে হামলা ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App