×

আন্তর্জাতিক

চতুর্থ মেয়াদে আবারো বিজয়ী আসাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৪:১২ পিএম

চতুর্থ মেয়াদে আবারো বিজয়ী আসাদ

ছবি সংগৃহীত

চতুর্থ মেয়াদে আবারো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বাশার আল আসাদ। তবে বিরোধীরা এ নির্বাচনকে প্রত্যাখ্যান করে 'প্রহসন' বলে আখ্যায়িত করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচনের যে ফল ঘোষণা করেছেন, তাতে দেখা যাচ্ছে আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়েছেন আর নির্বাচনে ভোটদানের হার হল ৭৮ দশমিক ছয় শতাংশ। শুক্রবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তার দুই প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সালৌম আব্দুল্লাহ ও মাহমুদ আহমেদ মারি পেয়েছেন যথাক্রমে দেড় শতাংশ ও তিন দশমিক তিন শতাংশ ভোট। সিরিয়ার বিরোধী দলগুলো এটিকে 'প্রহসনের নির্বাচন' আখ্যায়িত করেছে। আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। এর আগে বুধবার ভোট দিয়ে আসাদ আবারো পশ্চিমাদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমাদের মতামত 'শূন্য' হিসেবেই বিবেচনা করা হবে। প্রায় দশ বছরের গৃহযুদ্ধে সিরিয়া এখন বিপর্যস্ত। ২০১১ সালে আসাদের সরকারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী পদক্ষেপের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধের সূচনা হয়েছিল।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App