×

আন্তর্জাতিক

হেলমান্দে সেলুনে দাড়ি কামানো নিষিদ্ধ করলো তালেবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯ এএম

হেলমান্দে সেলুনে দাড়ি কামানো নিষিদ্ধ করলো তালেবান

প্রতীকি ছবি।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কামানো বা ছেঁটে ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তারা জানিয়েছে, এটি ইসলামি আইনের ব্যাখ্যার লঙ্ঘন। খবর বিবিসির। হেলমান্দে তালেবানের ধর্মীয় পুলিশ বলেছে, এই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে শাস্তি দেয়া হবে। ওই প্রদেশের সেলুনগুলোর নাপিতদেরও একই নির্দেশনা দেয়া হয়েছে। দক্ষিণ হেলমান্দের সেলুনগুলোর সাঁটিয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালেবান কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন চুল ও দাড়ির ব্যাপারে নাপিতকে অবশ্যই ইসলামি শরিয়াহ মেনে চলতে হবে। এ ব্যাপারে কারও কোনো অভিযোগের সুযোগ নেই। কাবুলের এক নাপিত বলেন, তালেবান বাহিনী তাদের সেলুনে আসছেন। তারা দাড়ি ছাঁটা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তালেবান বাহিনীর একজন বলেছেন, নিয়ম লঙ্ঘনকারীদের ধরার জন্য তারা গোপন পরিদর্শক পাঠাতে পারেন। ওই শহরের অন্যতম বড় একটি সেলুন পরিচালনাকারী আরেক নাপিত বলেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়েছেন। সেই কর্মকর্তা তাকে সেলুনে আমেরিকান স্টাইল অনুসরণ বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই কর্মকর্তা দাড়ি কামানো বা দাড়ি ছেঁটে ফেলার ব্যাপারে নিষেধ করেছেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন প্রথমবার ক্ষমতায় ছিলো, তখন তারা স্টাইল করে চুল কাটা নিষিদ্ধ করেছিলো। এ ছাড়া পুরুষের দাড়ি রাখার ব্যাপারে জোর দিয়েছিলো। এবার ক্ষমতা দখলের সময় সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছিলো, তারা ধর্মীয় বিষয়ে কট্টরপন্থা অবলম্বন করবে না। কিন্তু তাদের কথা ও কাজের মিল কদাচিৎ। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ৩১ আগস্ট সর্বশেষ মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সরকার গঠন করে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App