×

জামায়াত

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। সাংগঠনিকভাবে দুই সিটির মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে গণমাধ্যমে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমের নাম এসেছে।

উত্তরে সেলিম উদ্দিন

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির। এর আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি।

দক্ষিণে সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আবু সাদিক কায়েম। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি (সহসভাপতি) নির্বাচিত হন। এর আগে ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে পরিচিতি পাওয়া সাদিক কায়েমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেলফি পরিবহনের নিবন্ধন বাতিলের দাবিতে মহাসড়কে প্রতিবাদ

সেলফি পরিবহনের নিবন্ধন বাতিলের দাবিতে মহাসড়কে প্রতিবাদ

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ

সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

জিন্নাহর ছবি কেন রাখা হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App