×

চাকরির খবর

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার সূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

 সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার সূচি

ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিএসসিএসের পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসারের (ল)’ এ পদটি ৯ম গ্রেডভুক্ত। এতে পদসংখ্যা ১৭টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেবেন ৩ হাজার ২১২ প্রার্থী।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখান থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য প্রার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ব্যাংকের প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সিলেবাস ও বিস্তারিত মানবণ্টন উল্লেখ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App