×

খুলনা

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:১১ এএম

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। 

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের দু’জন যাত্রী নিহত হন। খবর পেয়ে সকাল ৮টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন : মরদেহ নিয়ে মায়ের মহাসড়ক অবরোধ: সেই ছেলে জীবিত উদ্ধার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App