×

খুলনা

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

ছবি: সংগৃহীত

যশোর সদর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট (স্বর্ণের কাই) ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় তাকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বর্তমান বাজারমূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

আটক ওয়াজিদ আলী ভারতের মুম্বাইয়ের থানে জেলার ভিওয়ান্দি এলাকার আমিন আহমদ আনসারীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘ধারণা করা হচ্ছে, ওয়াজিদ আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ হয়ে একাধিকবার যাতায়াত করেছেন। গত ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান এবং সেখান থেকে ঢাকা হয়ে সড়কপথে সাতক্ষীরা যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে তার ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App