×

খুলনা

অভিনয় দাবি

বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার মাদক সেবনের অভিযোগে তীব্র সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে এ বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা অবশ্য দাবি করেছেন, ছবিটি বাস্তব কোনো মাদক সেবনের নয়, বরং এটি ছিল অভিনয়ের অংশ।

আজ রোববার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মেহেদী হাসান হাফিজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের হাতে লাইটার ও একটি কাগজ, আর মুখে সিগারেটসদৃশ একটি বস্তু। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ইয়াবা সেবনের দৃশ্য বলে অভিযোগ করেন।

ছবিটি প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শুরু হয় সমালোচনা। শিক্ষার্থীদের একাংশ বলছেন, এমন একটি সংগঠনের নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। পাশাপাশি কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এর সঙ্গে ক্যাম্পাসে মাদক সরবরাহের কোনো নেটওয়ার্ক জড়িত থাকতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে মুবাশ্বির আমিন বলেন, ছবিটি ২০২৩ সালের শেষ দিকে তোলা, যখন তিনি দ্বিতীয় বর্ষে পড়তেন। শহীদ জিয়া হলের এক বড় ভাইয়ের রুমে গিয়ে র‍্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে এটি তোলা হয়েছিল। তিনি দাবি করেন, এটি কোনো মাদক সেবনের ছবি নয়, বরং অভিনয় ছিল। একটি পক্ষ তাঁকে হেয় প্রতিপন্ন করতে ছবিটি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের ছবি দেখিয়ে তাঁকে আগেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সংগঠনের কেউ এমন কাজে জড়িত থাকলে প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে মাদকবিরোধী অবস্থানে প্রশাসন কঠোর। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে দায়ী করলেন ইউএনও

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App