×

খুলনা

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

Icon

আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ, বিকাশ প্রতিনিধির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় একটি প্রতিষ্ঠানের ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিকাশের এক প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দেন সেতু টেলিকমের ব্যবস্থাপক তানভীরুজ্জামান। অভিযুক্ত মিকাইল হোসেন উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগে বলা হয়, প্রতিদিনের মতো বুধবার (২৯ এপ্রিল) সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও বিকেলের পর আর অফিসে ফেরেননি মিকাইল। পরে তাকে খুঁজতে গিয়ে দেখা যায়, তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ১ জুলাই থেকে তিনি এ পদে কাজ করছিলেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও অফিসে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজা হয়। পরে তার বাড়িতে যোগাযোগ করা হলেও পরিবারের সদস্যদের আচরণে উদ্বেগের কোনো লক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ করা হয়েছে।

সেতু টেলিকমের ব্যবস্থাপক তানভীরুজ্জামান বলেন, নিয়োগের সময় মিকাইলের বাবা-মা জামিনদার হিসেবে ছিলেন। তবে বর্তমানে তাদের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিবারের যোগসাজশে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছেন মিকাইল।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App