×

খুলনা

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

Icon

মো. সুজন মোল্লা ও ইমাম মেহেদী হাসান বাগেরহাট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:০৩ পিএম

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

ছবি: সংগৃহীত

বাগেরহাটে নানা আয়োজনে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। 

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ প্রমুখ।

আলোচনা সভা শেষে, শ্রবণ প্রতিবন্ধী ৬জন অটিজম শিশুকে শ্রবণ যন্ত্র এবং শারীরিক প্রতিবন্ধী ১০ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় অটিজম শিশু, শিশুদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App