×

খুলনা

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ভাইয়ের

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:২৪ পিএম

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ভাইয়ের

ছবি: সংগৃহীত

বাগেরহাট পৌরসভার পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহ (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। 

ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুতর আহত হন।

এসময় আম্মারের মা মাফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার (ওসি) সামসুল আরেফিন বলেন, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়। এছাড়া নিহত আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App