×

খুলনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বাগেরহাট চেম্বার কমিটি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বাগেরহাট চেম্বার কমিটি

ছবি: সংগৃহীত

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রতিষ্ঠানটির শহরের শালতলাস্থ কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, ‘সভাপতি শেখ শাহেদ আলী রবি, সিনিয়র সহ-সভাপতি পাইক এমদাদ হোসেন, সহ-সভাপতি শংকর সেন, পরিচালক (সাধারণ) সৈয়দ নাসির আহমেদ মালেক, আলী মোজেজ আহমেদ, মাহবুবুর রহমান টুটুল, হাওলাদার মনিরুজ্জামান মনির, মো. জাহিদুল ইসলাম, আশীষ কুমার তালুকদার, শেখ রফিকুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোস্তফা ও শিব কুমার দাস।’

এছাড়া তিনজন সদস্য পরিচালক (গ্রুপ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ফেরদৌস জাহান সাজি, শেখ নূর ইসলাম ও খান হাবিবুর রহমান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা বলেন, তফসিল অনুযায়ী দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ৩০ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭ মে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সকলের মনোনয়ন ভৈধ হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে পর্যন্ত কেউ তার প্রার্থীতা প্রত্যাহার না করায়, সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, দুই বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই সময়ে বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App