×

খুলনা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে কুকুরের আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সেখানে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- গাংনী মহিলা কলেজ পাড়ার নুহু হোসেন (৯), উত্তর পাড়ার মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়া আরও সাতজন আহত ব্যক্তি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ কয়েকজন পথচারীর ওপর আক্রমণ চালায়। কুকুরটির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে এগিয়ে আসা লোকজনও এর শিকার হন। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, ‘দুপুরের পর থেকে কুকুরে কামড়ানো ১০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। যাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

এলএনজি সংকট তীব্র, স্পট বাজারে দাম বেড়েছে ৩৪ শতাংশ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

উত্তরখানে সংঘর্ষ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App