×

খুলনা

শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

কৃষি খাতে উন্নয়ন এবং পুষ্টিনির্ভর বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলার চার ইউনিয়ন থেকে কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, ফিল্ড স্কুলের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, জাতীয় ফল মেলা এবং উত্তম কৃষি চর্চা (GAP)-এর সবজি ও ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকারের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মোস্তফা মুশিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. রফিকুল ইসলাম কবির এবং শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম হাসান সুজন।

আলোচনা শেষে প্রধান অতিথি সবাইকে সঙ্গে নিয়ে উত্তম কৃষি চর্চা (GAP)-এর স্বাস্থ্যসম্মত সবজি ও ফলের স্টল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App