×

খুলনা

শরণখোলায় আগুন দিয়ে ইজিবাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

শরণখোলায় আগুন দিয়ে ইজিবাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পরিবারের একমাত্র আয়ের উৎস ইজিবাইকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর রায়েন্দা ইউনিয়নের ৬ নম্বর কদমতলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি মো. এমাদুল হাওলাদারের (৫০) বলে জানা গেছে। তিনি ওই এলাকার বাসিন্দা।

ইজিবাইকের মালিক ও চালক এমাদুল হাওলাদারের ছোট ভাই মো. জিয়াউল হাসান বলেন, পারিবারিক কাজে তাঁর বড় ভাই খুলনায় ছিলেন। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে দেখেন, ইজিবাইকটি দাউদাউ করে জ্বলছে। তাঁর অভিযোগ, গভীর রাতে কেউ কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন লাগিয়ে শত্রুতা মিটিয়েছে।

জিয়াউল হাসান আরও বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ করা হবে।

শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, ইজিবাইক পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App