×

খুলনা

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

বেনাপোল সীমান্তে ভারতীয় সিরাপসহ আটক ৩

ছবি : ভোরের কাগজ

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের দৌলতপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউরের ছেলে বাপ্পা হোসেন (৩১), একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং শাহিন (৩০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App