গাজী নজরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে গাজী নজরুল ইসলামের বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে শ্যামনগর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় এলাকার সাধারণ মানুষ ও ক্ষুব্ধ জনতার অংশগ্রহণে বিভিন্ন কটুক্তির স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্যামনগর। সেই সাথে সাথে গাজীর কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে ঘৃণা প্রদর্শন করে মারিয়ম হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় এলাকাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজ সর্বদা সোচ্চার থাকবে। গাজী নজরুল ইসলামের অপরাধের সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা ৪ আসনের সংসদ গাজী নজরুল ও কথিত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিভিন্ন হোটেল যাপনের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামায়াত ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করে।
এদিকে গাজী নজরুল মরিয়মকে দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঢাকা ন্যামভবন ৫নং বিল্ডিং এর ২০৩ নং ফ্লাটে অবস্থান করে। সঙ্গে তার প্রথম স্ত্রী ও ছিল। কিন্তু গতকাল সন্ধ্যা সাতটায় ন্যাম ভবনের ওই ফ্লাট থেকে কাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রী মারিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ।
