শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
খুলনার কয়রায় মাছের ঘেরের পাড়ে শাক-সবজির সঙ্গে গোপনে গাঁজা চাষ করেও শেষ রক্ষা হয়নি আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তির। গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে তাকে আটক করেছে কয়রা থানা-পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে অভিযানে রোপণ করা অবৈধ গাঁজা গাছগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাছ চাষের পাশাপাশি ঘেরে গাঁজা গাছ চাষ করা হচ্ছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ে পরিচালিত অভিযানে গাছগুলো জব্দ এবং আব্দুল্লাহ মালিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল্লাহ মালি নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
