×

আইন-বিচার

রিমান্ড শেষে ড্যাফোডিলের শিক্ষার্থী মাসরুর কারাগারে, নির্যাতনের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম

রিমান্ড শেষে ড্যাফোডিলের শিক্ষার্থী মাসরুর কারাগারে, নির্যাতনের অভিযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার মামলায় রিমান্ড শেষে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মাসরুর হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন।

এর আগে এদিন মাসরুরকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরো পড়ুন: বিএনপি নেতা স্বপন কারাগারে

এদিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন আসামিপক্ষের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, আসামি মাসরুর হাসানকে রিমান্ডে নিয়ে ইলেক্ট্রিক শক ও লাঠি দিয়ে আঘাত করে তার হাত-পা, বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে। তাকে অনেক নির্যাতন করা হয়েছে।

গত ২৪ জুলাই মাতুয়াইল থেকে আসামি মাসরুরকে পুলিশ আটক করেছে এমন অভিযোগ করে তার পরিবার। পরে গত ৩০ জুলাই কদমতলী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

দুই দিনব্যাপী তরুণ নারী সম্মেলন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার শপথ নিলেন এক ঝাঁক তরুণ নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App