×

আইন-বিচার

শেখ হাসিনা, কাদেরসহ ১৪৯ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পিএম

শেখ হাসিনা, কাদেরসহ ১৪৯ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কদের। ছবি: সংগৃহীত

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি সিলেটের কোতোয়ালি থানায় গত শুক্রবার দায়ের করা হয়।

মামলার বাদী হিসেবে শিবগঞ্জ লামাপাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাসেল উল্লেখ করেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে হত্যাচেষ্টা করা হয়। মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগের সভাপতি শামীম আহমেদ, এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান ও রুহেল আহমদ।

মামলার অভিযোগে বলা হয়, রাশেদুজ্জামান রাসেল কোটা সংস্কার আন্দোলনের সময় সিলেটের সোবাহানীঘাট এলাকায় অবস্থান করছিলেন। তখন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান। রাসেল অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে বুকে গুলি করেন, যা তার ডান পাশ ঝাঁজরা করে দেয়। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটটি বের করা হয়।

আরো পড়ুন: আরেক মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর

এই হামলায় আরো অনেক ছাত্র ও জনতা গুরুতর আহত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ

তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

শেখ হাসিনার সেই ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে ত্রুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App