×

আইন-বিচার

সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম

সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা জেলা পুলিশের সাবেক কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এদিন আদালতে  রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার(২৮ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় শহিদুলকে। বৃহস্পতিবার সকাল ১০টার পর শাহবাগ থানা হয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এরপর গত ৩০ অক্টোবর মিরপুর জোনের সাবে ডিসি মো. জসিম উদ্দীন মোল্লাকে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ফলে এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আটক করে কাউকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখানো হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App