×

আইন-বিচার

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেফতার

মোল্লা জালাল

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করেছে।

সোমবার সকালে রাজধানীর শেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর গণমাধ্যমকে বলেন, সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App