×

আইন-বিচার

ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪১ এএম

ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১১৪ জনের

আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে।

২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় বাতিল হওয়া এক হাজার ১১৪ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর ফলে ১৬ বছর পর এসব ভুক্তভোগীর চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছিল। পরে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন।

পিএসসি ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। পরে তাদের নিয়োগ দেয়া হয়।

আরো পড়ুন : ৪৭তম বিসিএস: কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে

মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণরা রিট আবেদন দায়ের করেন। ২০০৮ সালের ৩ জুলাই বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের সিদ্ধান্তকে বৈধতা দিয়ে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

অপরদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করাকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বছরের ১১ নভেম্বর এ রায় দেন। সরকার ওই রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল আবেদন দাখিল করেন। একইদিন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ এই আবেদনগুলোরও নিষ্পত্তি করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App