×

আইন-বিচার

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম

পুলিশ হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর এক কর্মকর্তার সাজা কমিয়ে ১০ বছর করা হয়েছে এবং আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও পলাতক সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়। অন্যদিকে সহকারী উপপরিদর্শক রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয় এবং আসামি রাসেলকে খালাস দেওয়া হয়।

আরো পড়ুন : এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র 

এর আগে, বিচারিক আদালত এ মামলায় পাঁচ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও দুইজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। গত ৭ আগস্ট শুনানি শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

দণ্ডিত পাঁচ আসামির মধ্যে তৎকালীন এএসআই কামরুজ্জামান শুরু থেকেই পলাতক। অপর আসামি সুমন ইতোমধ্যে সাজাভোগ শেষ করে মুক্তি পেয়েছেন। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনির পরিবার এবং তারা আপিল করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সোর্স সুমনের ফোনে দুই ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। থানায় নিয়ে দুই ভাইকে নির্যাতন করা হয়। এতে জনির অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেসময় এই ঘটনা ব্যাপক আলোচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App