×

আইন-বিচার

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১২ জানুয়ারি।

বুধবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ মোট ২১ জনের।

বুধবার সকালে মামলার শুনানিতে আদালতে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

আরো পড়ুন : রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

একইসঙ্গে চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও আগামী ১২ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে।

বুধবার সেই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ পাঁচজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা এবং রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় এদিন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App