×

আইন-বিচার

হাইকোর্টের আদেশ অমান্য করায় দুই সচিবকে লিগ্যাল নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

হাইকোর্টের আদেশ অমান্য করায় দুই সচিবকে লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সুপ্রিম কোর্ট সচিবালয়কে মন্ত্রণালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার অভিযোগে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ নোটিশ পাঠান। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

নোটিশ পাওয়া দুই কর্মকর্তা হলেন, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব।

শিশির মনির বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আদালত অবমাননার শামিল। এ বিষয়ে আপিল বিভাগের পক্ষ থেকেও কোনো নির্দেশনা নেই।

তিনি আরও জানান, নোটিশ পাওয়ার পর দুই সপ্তাহের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি-পদায়ন

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মৎস্য পদক’ পেল এফডিএ

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App