×

আইন-বিচার

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পিএম

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় আবুল বারকাতকে জামিন দেওয়া হয়েছে।

আদালতে আবুল বারকাতের পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার এই মামলায় অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন। সোমবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর থেকে সেই মামলায় তিনি কারাগারে ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলন চলাকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন : চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’ ভাইরাল

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

লিটনের পাশাপাশি ইমনকে নিয়েও শঙ্কা

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ইরান দলে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App