×

আইন-বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩২ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।

আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কেন প্রতিপক্ষ সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে না, যাতে তারা আইন অনুযায়ী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রিটে উল্লেখ করা হয়, আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হয়রানি বা অপব্যবহারের হাত থেকে রক্ষায় এটি বাতিল করা প্রয়োজন।

একই সঙ্গে রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের পরিপন্থি হওয়ায় তা অবৈধ ঘোষণা করে বাতিল করা হোক।

আরো পড়ুন : জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্যে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা?

হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্যে কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা?

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App