×

আইন-বিচার

১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

সরকার ১৫ সদস্যের একটি অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। নতুন এই কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এ কাউন্সিল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল অ্যাড-হক বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, মোহাম্মদ শিশির মনির ও মাহফুজুর রহমান মিলন।

এছাড়া সদস্য করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা এবং মোহাম্মদ হোসেন লিপুকে।

জেলা পর্যায় থেকে সদস্য করা হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, বগুড়া জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আলী আসগর এবং ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামকে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর বিধান এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী অ্যাড-হক বার কাউন্সিল তার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলি সম্পাদন করবে।

সরকার জানিয়েছে, নতুন অ্যাড-হক বার কাউন্সিল গঠনের এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App