×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মামলাটির রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে গত ১৭ আগস্ট শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।

মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ইতোমধ্যে শেষ হয়েছে। শুনানিতে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ চেয়েছে।

মামলার সাত আসামির মধ্যে ওবায়দুল কাদের ছাড়াও রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মঙ্গলবার ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের এ মামলার বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

আবার কমল স্বর্ণের দাম

আবার কমল স্বর্ণের দাম

ধ্বংসস্তূপ সরাতেই মিলছে ফিলিস্তিনিদের লাশ

ধ্বংসস্তূপ সরাতেই মিলছে ফিলিস্তিনিদের লাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App