×

আইন-বিচার

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাত আসামির মধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি পাঁচ আসামির অর্ধেক সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জব্দ করা সম্পদের অর্থ জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণার সময় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে পদ্মার পানি কমলেও কমেনি দুর্ভোগ, ত্রাণ অপ্রতুল

দৌলতপুরে পদ্মার পানি কমলেও কমেনি দুর্ভোগ, ত্রাণ অপ্রতুল

গঙ্গামতি সংরক্ষিত বন ঘেঁষে নির্মাণ করা হচ্ছে স্থাপনা

হুমকিতে প্রকৃতি ও পরিবেশ গঙ্গামতি সংরক্ষিত বন ঘেঁষে নির্মাণ করা হচ্ছে স্থাপনা

পে স্কেলে কমছে ইনক্রিমেন্ট

পে স্কেলে কমছে ইনক্রিমেন্ট

‘কালো জাদু’র ভয় দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র

‘কালো জাদু’র ভয় দেখিয়ে স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App