×

আইন-বিচার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

বেলায়েত হোসেন। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দর্শিয়ে পদে ইস্তফা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

আইন কর্মকর্তা হিসেবে বেলায়েত হোসেনের এই বিদায়ের পূর্বে, চলতি মাসের শুরু থেকেই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ধারাবাহিক পদত্যাগের ঘটনা ঘটে। এর আগে গত ৯ সেপ্টেম্বর আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। তার দুই দিন আগে, ৭ সেপ্টেম্বর একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান পাঁচ উচ্চপদস্থ আইন কর্মকর্তা। 

তাঁরা হলেন— অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা। 

আরও পড়ুন: বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

এছাড়া, দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সম্প্রতি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও।

উল্লেখ্য, এর আগে গত জুনে সরকারের নেওয়া কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছিলেন জামায়াত-সমর্থিত সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল। সে সময় পদত্যাগকারী কর্মকর্তাদের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা যৌথভাবে এ পদক্ষেপ নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App