×

অন্যান্য

আজ প্রেমিকা দিবস, জানুন সঙ্গীকে খুশি করার ৭ উপায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

আজ প্রেমিকা দিবস, জানুন সঙ্গীকে খুশি করার ৭ উপায়

ছবি : সংগৃহীত

আজ ১ আগস্ট। বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস (ন্যাশনাল গার্লফ্রেন্ড ডে)। যদিও এটি কোনো সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস নয়, তবু সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি প্রতিবছরই বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

২০০৬ সালের দিকে দিবসটির প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। ২০১৪ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এটি আরো পরিচিত হয়ে ওঠে। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও আন্তরিক অনুভূতি প্রকাশের উপলক্ষ হিসেবে অনেকেই দিনটি উদ্‌যাপন করেন।

সম্পর্কে নতুনত্ব আনতে কিংবা সঙ্গীকে আনন্দময় একটি দিন উপহার দিতে বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। সামান্য যত্ন আর আন্তরিক উদ্যোগেই দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয়। জেনে নিন এমনই কয়েকটি সহজ কিন্তু রোমান্টিক আয়োজনের কথা।

পিকনিকে কাটান ভিন্নরকম সময়

রেস্তোরাঁ বা ক্যান্ডেললাইট ডিনারের বদলে কাছাকাছি কোনো পার্ক, লেক কিংবা সবুজ পরিবেশে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করতে পারেন। সঙ্গে রাখতে পারেন হালকা খাবার, ফল, প্রিয় পানীয় এবং পছন্দের গানের প্লেলিস্ট। অল্প আয়োজনেই তৈরি হবে দারুণ রোমান্টিক আবহ।

নিজ হাতে রান্না করুন

প্রিয় মানুষটির জন্য নিজের হাতে পছন্দের খাবার রান্না করতে পারেন। চাইলে দুজন একসঙ্গেও রান্না করতে পারেন। এতে যেমন আনন্দ বাড়বে, তেমনি সম্পর্কও হবে আরো গভীর।

আরো পড়ুন : ঘরেই বানান ক্যাফে স্টাইলের টিরামিসু কফি

ক্যাফেতে কাটুক কিছু সময়

ব্যস্ততার মধ্যে বড় কোনো পরিকল্পনা সম্ভব না হলে কাছের কোনো ক্যাফেতে সময় কাটাতে পারেন। নতুন কোনো ক্যাফে ঘুরে দেখা কিংবা প্রিয় কফি ও ডেজার্টের সঙ্গে গল্পে মেতে ওঠা দিনটিকে করে তুলতে পারে আরো সুন্দর।

ঘরেই তৈরি করুন বিশেষ মুহূর্ত

বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই বিশেষ পরিবেশ তৈরি করুন। একসঙ্গে পছন্দের খাবার তৈরি করুন কিংবা পুরোনো কোনো প্রিয় সিনেমা আবার দেখুন। এতে পুরোনো স্মৃতিগুলোও ফিরে আসবে নতুন করে।

প্রথম ডেটের অনুভূতি ফিরিয়ে আনুন

আপনাদের প্রথম দেখা বা প্রথম ডেটের স্মৃতিকে আবার জীবন্ত করে তুলতে পারেন। সেদিনের মতো পরিবেশ তৈরি করুন কিংবা সেই জায়গায় আবার ঘুরে আসুন। ছোট্ট এই উদ্যোগ সম্পর্ককে আরো উষ্ণ করে তুলবে।

ছোট্ট লং ড্রাইভে বেরিয়ে পড়ুন

শহরের বাইরে বা নিরিবিলি কোনো পথে স্বল্প সময়ের একটি ড্রাইভে যেতে পারেন। প্রিয় গান শুনতে শুনতে গল্প করুন, ব্যস্ততা থেকে কিছুটা সময় নিজেদের জন্য রাখুন। ফেরার পথে এক কাপ চা বা আইসক্রিম মুহূর্তটিকে আরো উপভোগ্য করে তুলতে পারে।

স্মৃতিকে উপহার বানান

একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা লিখে ছোট ছোট নোট তৈরি করুন এবং বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিন। সঙ্গে একটি হাতে লেখা চিঠি, ফুল কিংবা ছোট্ট কোনো উপহার যোগ করলে চমকটি হবে আরো আন্তরিক ও হৃদয়ছোঁয়া।

প্রিয় মানুষকে সময় দেওয়া, যত্ন নেওয়া এবং ভালোবাসার অনুভূতি প্রকাশই হতে পারে জাতীয় প্রেমিকা দিবস উদ্‌যাপনের সবচেয়ে বড় উপলক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

হামের উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৮৪০

হামের উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৮৪০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App