×

লাইফ স্টাইল

ঈদে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে ডায়মন্ড জোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম

ঈদে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে ডায়মন্ড জোন

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সবধরনের গহনায় ২৫ শতাংশ ছাড় দিচ্ছে ডায়মন্ডের গহনা বিক্রয়কারী প্রতিষ্ঠান ডায়মন্ড জোন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ঈদ আসলেই মানুষের পোশাক-আশাকের পাশাপাশি গহনার জন্যেও একটা বাজেট রাখেন। বাজেটে যাতে ঘাটতি না হয় সেই কথা মাথায় রেখেই আমরা এই ছাড়ের সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের সকল প্রকার গহনার উপর ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছি। এছাড়াও আমাদের প্রায়োরিটি ক্লাবের মেম্বাররা তাদের কার্ড দেখিয়ে আরো ৫ শতাংশ অতিরিক্ত ছাড় নিতে পারবেন। 

ক্রেতাদের সতর্ক করে সাইফুল ইসলাম বলেন, বাজারে প্রচুর পরিমাণ নকল ডায়মন্ড যেমন ম্যাসোনাইড, আমেরিকান ডায়মন্ড (এডি), সিবিডির মত পণ্য পাওয়া যাচ্ছে। তাই যাচাই করে আসল ডায়মন্ড কিনতে না পারলে প্রতারিত হবেন। তাই ডায়মন্ড কেনার আগে প্রতিষ্ঠানটি বাজুসের সদস্য কি না একই সাথে এসজিএলের সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে দেখার পরামর্শও দেন তিনি। 

গত ৭ বছর ধরে ডায়মন্ড জোন নোস পিন, ইয়ার রিং, আংটি, পেন্ডেন্ট, নেকলেস সহ নানা ধরণের ডায়মন্ড পণ্য বিক্রি করে আসছে। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ২য় তলায় প্রধান শো-রুম। খুব শীঘ্রই মৌচাক মার্কেটে ২য় শাখা খোলা হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App