×

লাইফ স্টাইল

৭ জুলাই

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাসের প্রতিটি তারিখই বহন করে সময়ের গুরুত্বপূর্ণ স্মৃতি। যুদ্ধ, বিজয়, আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন কিংবা খ্যাতিমান ব্যক্তিদের জন্ম ও মৃত্যু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দিনগুলো হয়ে ওঠে স্মরণীয়। ৭ জুলাইও তেমনি একটি দিন। ইতিহাসের এই তারিখে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং গুরুত্বপূর্ণ নানা তথ্য নিয়ে আজকের আয়োজন।

ঘটনাবলি

১৫৫০ - প্রথম চকোলেট বাজারে আসে।

১৬০৭ - ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়।

১৭৬৩ - বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।

১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।

১৮৯৬ - বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।

১৯০৪ - নরওয়ে স্বাধীনতা লাভ করে।

১৯০৫ - লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।

১৯২৭ - বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯২৯ - ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

১৯৩১ - বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিভ্রমণ শুরু করেন।

১৯৩৭ - উত্তর চীনে জাপান হামলা চালায়।

১৯৫৭ - চীনের পর্বতারোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন।

১৯৭১ - জেড ফোর্স (বাংলাদেশ) গঠন দিবস।

১৯৭৩ - ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড।

১৯৭৭ - সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ।

১৯৮২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত হয়।

১৯৮৭ - ভারতে বাসে শিখ চরমপন্থিদের হামলায় ৪৬ হিন্দু নিহত।

১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস।

২০০৪ - ১২২ বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়।

২০০৫ - লন্ডনের তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাসস্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৭০০ এরও বেশি মানুষ আহত হয়।

জন্ম

১০৫৩ - জাপানের সম্রাট সিরাকাওয়া।

১১১৯ - জাপানের সম্রাট সোতুকু।

১৮৮৭ - চিত্রশিল্পী মার্ক শাগাল।

১৮৮৮ - বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব।

১৯০৫ - প্রবোধকুমার সান্যাল প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক।

১৯১৪ - অনিল বিশ্বাস, ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক।

১৯২০ - দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক।

১৯৪৪ - আইভি রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী।

১৯৬৩ - পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আনজুম।

১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট।

১৯৮১ - মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক।

১৯৮২ - মমতাজ আলীয়া আকবরী, বাংলাদেশি মডেল, উপস্থাপক, অভিনেত্রী।

১৯৮৪ - মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক।

১৯৮৮ - কেটি পার্কিন্স, নিউজিল্যান্ডীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৯২ - স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা নাথালিয়া রামোস।

মৃত্যু

১৩০৪ - পোপ একাদশ বেনেডিক্ট।

১৩০৭ - ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড।

১৫৭৩ - ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার।

১৯১০ - বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ, সমাজসংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।

১৯৩০ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত।

১৯৩১ - দীনেশ গুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী।

১৯৬৫ - ইংল্যান্ডের পেসার বিল হিথচ।

১৯৭২ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ।

১৯৯৮ - মাসুদ আবিওলা, নাইজেরিয়ায় শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা।

২০০৭ - আহসান উল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।

২০২১ - বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।

ছুটি ও অন্যান্য

-বিশ্ব চকলেট দিবস।

-আজ বিশ্ব সমবায় দিবস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App