×

সাহিত্য

জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:৫১ পিএম

জাতীয় রবীন্দ্র সঙ্গীত উৎসব শুক্রবার

রবীন্দ্রনাথ ঠাকুর। ফাইল ছবি

রবীন্দ্রনাথের গান আবহমানকালের বাঙালি সংস্কৃতির মূলধারাকে বিকশিত ও সমৃদ্ধ করে চলেছে। এদেশের সংস্কৃতিমনা মানুষের কাছে রবীন্দ্র সঙ্গীত হয়ে উঠেছে জাতীয় সংস্কৃতি বিকাশের প্রধানতম অবলম্বন ও প্রাতঃস্মরণীয়। সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী; বিশেষ করে নতুন প্রজন্মকে ঋদ্ধ করতে হাজার বছরের সংস্কৃতির ধারাকে আরো বেগবান ও বিকশিত করে তুলতে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা।

১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ৩৩ বছরের ধারাবাহিকতায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আগামীকাল সকাল ১০টায় শুরু হচ্ছে দুইদিনের ‘চতুস্ত্রিংশ (৩৪তম) জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব’।

উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করবেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন সংস্থার সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়া। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘করিস নে লাজ, করিস নে ভয়,/আপনাকে তুই করে নে জয়...।’ উৎসবে বিশেষ সম্মাননা দেয়া হবে কিংবদন্তি গিটার শিল্পী এনামুল কবীর ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলামকে।

উৎসব উপলক্ষে সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ বলেন, শুদ্ধ সংস্কৃতি বিকাশের পথে নানাবিধ প্রতিবন্ধকতা যেন আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরিয়ে নিয়ে যায়। রবিঠাকুর প্রতিক্ষণ আমাদের জাতীয় এবং বাঙালি প্রাত্যাহিক জীবনের জন্য প্রাসঙ্গিক।

তিনি আরো বলেন, আমরা সুস্থ সঙ্গীত বিকাশে ভবিষ্যৎ বংশধরদের জন্য পঙ্কিলতা মুক্ত একটি সুন্দর সংস্কৃতিবান্ধব আগামী গড়ার সংগ্রামে লড়াই করে যেতে চাই। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা দীর্ঘ ৩৫ বছর ধরে সেই লক্ষ্যইে কাজ করেই যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

দুইদিনের উৎসবে দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী ছাড়াও সংস্থার শতাধিক শিল্পী তিন অধিবেশনে দলীয় ও একক পরিবেশনায় অংশ নেবেন। অনুষ্ঠানের সূচনা হবে প্রথা অনুযায়ী পর তিনটি কোরাসের মধ্য দিয়ে। এরপর দেয়া হবে গুণীজন সম্মাননা। প্রথম দিনের অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দিনে প্রথম অধিবেশনে উদ্বোধন ও গুণীজন সম্মাননা। চলবে দুপুর ১২টা পর্যন্ত। মাঝে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু সন্ধ্যা ছয়টায়। পরদিন শনিবার (১৩ মে) তৃতীয় ও সমাপনী অধিবেশন একই ভেন্যুতে বিকেলে পাঁচটায়। এদিনও বেশ কয়েকজন দেশ সেরা আবৃত্তি ও কণ্ঠশিল্পী অংশগ্রহণ করবেন। এদিনের সূচনাতেও থাকবে সংস্থার প্রথা অনুযায়ী পর পর তিনটি কোরাস। উৎসব সবার জন্য উন্মুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App