×

গণমাধ্যম

নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Icon

শুভ সরকার, নড়াইল

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

অ্যাডভোকেট আব্দুল হক ও মাহবুবুর রশীদ লাবলু

নিউজ টুডের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হককে আহ্বায়ক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রশীদ লাবলুকে সদস্য সচিব করে ঐতিহ্যবাহী নড়াইল প্রেস ক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নড়াইল প্রেস ক্লাবে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ডেইলি ইনডিপেনডেন্টের মলয় কান্তি নন্দী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, এনটিভির নড়াইল প্রতিনিধি মুনীর চৌধুরী, দৈনিক বাংলার কার্তিক দাস, নিউজ  টুয়েন্টি ফোরের খায়রুল আরেফিন রানা, এটিএন বাংলার জহির ঠাকুর, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, দি নিউ এজের সুলতান মাহমুদ ও দৈনিক আইন বার্তান রাজু আহমেদ রাজিব ও এখন টিভি ও বনিক বার্তার ইমরান হোসেন।

এর আগে শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, বাংলা ভিশনের অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, নিউজ টুয়েন্টি ফোরের খায়রুল আরেফিন রানা, একাত্তর টিভির অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App