×

জাতীয়

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করেন। একই ব্যক্তি সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ তিনটি কারণে শূন্য হতে পারে মেয়াদ শেষ হওয়া, পদত্যাগ অথবা অভিশংসনের মাধ্যমে অপসারণ। এছাড়া শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেও রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর থেকে এ পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে তার বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। পাশাপাশি তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্ব

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মনোনয়ন প্রক্রিয়া

একজন রাষ্ট্রপতি প্রার্থীকে মনোনয়ন দিতে অন্তত দুইজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। তাদের একজন প্রস্তাবক এবং অন্যজন সমর্থক হিসেবে থাকেন।

ভোটগ্রহণের নিয়ম

সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে যদি একজন মাত্র বৈধ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনের সময়সীমা

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। আর পদত্যাগ, মৃত্যু বা অপসারণের মতো অন্য কোনো কারণে পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।

নির্ধারিত সময়ে জাতীয় সংসদের অধিবেশন না থাকলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে পরামর্শ করে প্রজ্ঞাপন জারি করে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের অন্তত সাত দিন আগে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়।

বর্তমান সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App