×

গণমাধ্যম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের মতো রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না বরং যেকোনো সমস্যা সমাধানে সহযোগী হতে চায়। এটাই ফ্যাসিবাদের সঙ্গে পার্থক্য।

তথ্যমন্ত্রী বলেন,  বর্তমান সরকার সংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যমের সব সমস্যাকে একটা জায়গায় এনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কমিশন যদি দাঁড় করানো যায়, তবে সেটি হবে ফ্যাসিবাদ পরবর্তী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদ বারবার পাঠ করা দরকার। তখন সেটা এন্টিভাইরাস হিসেবে কাজ করবে। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন।

সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App