×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস

উভয় পক্ষ তাদের ইচ্ছা পোষণ করলে দেশটি এই প্রচেষ্টায় আবার যুক্ত হবে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস।

শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে এসব কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

বাসেম নাইম বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় এবং ইসরাইল এটি মেনে চলে তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। তিনি বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়।

শনিবার (১৬ নভেম্বর) কাতার জানায়, তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আরো পড়ুন : লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৫৯

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেন, উভয় পক্ষ তাদের ইচ্ছা পোষণ করলে দেশটি এই প্রচেষ্টায় আবার যুক্ত হবে।

শুক্রবার হামাসের এই ঘোষণার পরও ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে। গাজার বাসিন্দা মোহামেদ বারাকা বলেন, শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি। তখন আমি এবং আমার সন্তানদের ওপর কাঁচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে।

তিনি বলেন, ওই হামলায় তিনজন শহীদ ও ১৫ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, এই যুদ্ধ শেষ করুন। কারণ নিরপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে, যাদের এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App