×

মধ্যপ্রাচ্য

আসাদকে কীভাবে সরিয়ে নেয়া হয়েছে, জানালো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

আসাদকে কীভাবে সরিয়ে নেয়া হয়েছে, জানালো রাশিয়া

রাশিয়া জানিয়েছে, তাদের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

গত রবিবার সিরিয়ায় বিদ্রোহীদের রাজধানী দামেস্কে প্রবেশের মুখে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন দেশটির শাসক বাশার আল–আসাদ। বাশার আল–আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে মস্কোতে নিয়ে এসেছে বলে জানিয়েছে রাশিয়া। খবর মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। তিনি জানান, বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাশার আল–আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে।

রায়াবকভ আরো বলেন, বাশার আল–আসাদ বেশ সুরক্ষিত ছিলেন। এর অর্থ হলো, যে কোনো পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে।

আরো পড়ুন : আসাদের ‘মানব কসাইখানা’ থেকে মুক্ত লাখো বন্দী, জানালেন রোমহর্ষক অভিজ্ঞতা

বাশার আল–আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এ–সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া।

সিরিয়ায় গত রবিবার বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল–আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।

তবে পালিয়ে যাওয়ার পর বাশার আল–আসাদের গন্তব্য নিয়ে দীর্ঘ সময় কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে রাশিয়া জানায়, বাশার আল–আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে রাশিয়ায় চলে এসেছেন।

আগে থেকেই বাশার আল–আসাদের স্ত্রী–সন্তানেরা মস্কোয় অবস্থান করছিলেন। রাশিয়া জানিয়েছে, তাদের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App