×

মধ্যপ্রাচ্য

ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (৪ মার্চ) তেহরানসহ পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) আধাসামরিক বাহিনী ‘বাসিজ’র ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

শনিবার শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১,০৪৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন বিভিন্ন দিক থেকে হামলার মুখে রয়েছে। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে।

ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে।

তাসনিম নিউজ আইআরজিসির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সর্বশেষ হামলায় ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিজ–৪।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইসফাহানের পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। তবে মূল পারমাণবিক স্থাপনা বা তেজস্ক্রিয় পদার্থের কোনো ক্ষতি হয়নি এবং বিকিরণের ঝুঁকিও নেই।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রস্তুতি চলছে, যা বিশাল জনসমাবেশে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার তিনি নিহত হন। তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহসহ আরো কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমদ খাতামি জানিয়েছেন, তারা উত্তরসূরি নির্বাচনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমের মতে, খামেনির ছেলে মোজতবা খামেনি এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

আরো পড়ুন : ইরান যুদ্ধ স্থায়ী হতে পারে ৮ সপ্তাহ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের পরবর্তী নেতা যেই হোন না কেন, যদি তিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করেন, তবে তাকেও নির্মূল করা হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের নেতৃত্ব এখন বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তিনি বলেন, আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি। যারা নেতা হতে চাইছে, শেষ পর্যন্ত তারাই মারা যাচ্ছে।

এই হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বুধবার বলেন, লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে, যার মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়টিও থাকতে পারে। তিনি আরো বলেন, এই অপরাধী চক্র বারবার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সীমানা ও প্রচলিত রীতিনীতির প্রতি অবজ্ঞা দেখিয়ে আসছে।

জাতিসংঘের তথ্যমতে, সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে অন্যত্র চলে গেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আলোচনার টেবিল ধ্বংস করে দিয়েছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App