×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ছাড়া সবার জন্য উন্মুক্ত হরমুজ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য সব দেশের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে ইরান। এদিকে প্রণালীটির নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সেই লক্ষ্য সামনে রেখে ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোনো দেশই এখনো সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। খবর জেরুজালেম পোস্টের।

তবে যুক্তরাজ্য জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান বিবেচনা করছে এবং হরমুজ প্রণালী চালু রাখতে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবছে। অন্যদিকে ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া ও চীন স্পষ্টভাবে জানিয়েছে যে তারা হরমুজে যুদ্ধজাহাজ পাঠাবে না। দক্ষিণ কোরিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। চীন সব পক্ষকে শত্রুতা এড়িয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। রোববার ইসরায়েলের ওপর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আরো পড়ুন : যুদ্ধের সময় যাত্রীবাহী বিমান কীভাবে উড়ে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তার কাছে পৌঁছেছে। তবে এতে যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের বিষয়ে শতভাগ সম্মতির কথা নেই। মার্কিন এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে।

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আরেকটি নাইন-ইলেভেন ধরনের ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপাতে চায়। ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর একটি তেলবাহী জাহাজে তেল লোড করতে দেখা গেছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতার ও সাইপ্রাসে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছে।

আল-জাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সামরিক সরঞ্জাম কেনার জন্য ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি বাজেট অনুমোদন করেছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার খবর উড়িয়ে দিয়েছেন। 

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App