×

মধ্যপ্রাচ্য

এবার ওমান উপসাগর নিয়ন্ত্রণের দাবি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

এবার ওমান উপসাগর নিয়ন্ত্রণের দাবি ইরানের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার। একই সঙ্গে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ওই কমান্ডার বলেন, মার্কিন সেনারা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে তাদের বাহিনী। নির্ধারিত সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার কারণে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালির পূর্বাংশ এবং ওমান উপসাগর বর্তমানে ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন : হরমুজ প্রণালী পার হলো ভারতগামী দুই এলপিজি জাহাজ

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ। এটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশ্বে উৎপাদিত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো দেশগুলো তাদের তেল রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল।

প্রণালিটির এক পাশে রয়েছে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ করে তোলে। এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের মন্দা সৃষ্টি করতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App